আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপরহনকৃত ব্যক্তি উদ্ধার। ঘটনাসূত্রে জানা যায় সিলেট থেকে অপহরণ করে আখাউড়ায় এনে আটকে রাখা ফখরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে সিলেট কোতওয়ালি থানা পুলিশের একটি দল। আজ বুধবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল গ্রামের ফিরোজ মিয়ার বাড়ি থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।এই সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের রবিন মুয়া (২৪), লিটন খান (২৮), জুম্মান মিয়া (২০), গোয়াল গাঙ্গাইল গ্রামের মাহবুব রহমান (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের জুবাইয়ের মিয়া (২৫)।সিলেট কোতওয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক খোকন দাস দুপুরে আখাউড়া থানায় সাংবাদিকদের জানান, গত ২৫ মার্চ সিলেটের শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম কে অপহরণকারীরা অপহরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল গ্রাম থেকে ফখরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।এইসময় ৫ অপহরণকারীকেও আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে সিলেটে নিয়ে যাচ্ছি।