মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির শুভেচ্ছা বিনিময়

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

ডেস্ক রিপোর্ট ।। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মুহা. জিয়াউল হক। বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক এই চেয়ারম্যানকে অভিন্দন স্বরুপ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠাগুলিতে শিক্ষক প্রশিক্ষণ প্রকল্প নিয়ে কর্মরত প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির (বিডিএসএস) সদস্যবৃন্দ। আজ ( ২৭.৩.১৮) মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নিজ কক্ষে বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির (বিডিএসএস) চেয়ারম্যান ইয়াহিয়া খান রিজনের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মুহা. জিয়াউল হক সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এজন্য সবার আগে শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষায় দ্রুত জ্ঞান লাভ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ডিজিটাল শিক্ষার আওতায় আনার জন্য বর্তমান সরকার সারা দেশে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, আইসিটি ভবন নির্মাণসহ নানা শিক্ষা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়া সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটি (বিডিএসএস) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। এজন্য এ সময় মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির (বিডিএসএস) চেয়ারম্যান ইয়াহিয়া খান রিজন, বিডিএসএস উপদেষ্টা ও মিরপুর উদয়ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম, সদস্য ফিউচার ম্যাপ স্কুলের অধ্যক্ষ নাজিম উদ্দিন আহমেদ, ন্যাশনাল পাবলিক কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন সুমন, প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জয়নুল আবেদিন, রেজাউল করিম রাজু ভূঁইয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।