মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় ইয়াবাসহ আটক ১

Muktijoddhar Kantho ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।। বৃহস্পতিবার দিবাগত রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল এলাকা থেকে মো. এলু মিয়া (৫৫)কে ৪৮২০ পিস ইয়াবা সহ আটক করেছে র্যাব ভৈরভ ক্যাম্পের একটি দল। আটক ব্যক্তি হলো আখাউড়া উপজেলার শ্যামনগর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র।

এবিষয়ে র্যাব সূত্রে জানা যায়, র্যাব -১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তুলাইশিমুল এলাকা হয়ে এলুমিয়া নামে মাদক ব্যবসায়ী একটি বড় অংকের চালান নিয়ে ঢাকা যাবেন এই খবরের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় ভৈরব ক্যাম্পের একটি দল।

জানাযায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তুলাইশিমুল গ্রামের সফিক টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে অভিযান চালিয়ে মাদকচোরাকারবারী মো. ইলু মিয়া আটক করে।

এসময় তার দেহ তল্লাশী করে ৪ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৮ হাজার টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ)/২৫ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।