কক্সবাজার চকরিয়াতে ধর্ষণ মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত
মোঃ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম ।। কক্সবাজার চকরিয়াতে ধর্ষণ মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত। র্যাব জানায়, শনিবার মধ্যরাতে চকরিয়া উপজেলার উলুবনিয়া এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামি আবদুর রহিম তার সহযোগীদের নিয়ে অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন তারা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় আবদুর রহিম। পরে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গত ২৬ মার্চ চকরিয়ায়, বাড়িতে একা পেয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে আবদুর রহিম। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন।