মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুড়িগ্রামে অটোরিকশার চাকায় চাদর পেচিয়ে বৃদ্ধের মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় গায়ের চাদর গলায় পেচিয়ে জহুারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত জহুরুল ইসলাম কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী ইউনিয়নের শিবরাম সর্দারপাড়া গ্রামের মৃত জহুদ্দি শেখের ছেলে ও স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী । সোমবার সকাল ১০টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে কাঁচামাল ক্রয়ের জন্য অটোরিকশাযোগে যাচ্ছিলো জহুরুল ইসলাম। এসময় শহরের জিয়া বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশার চাকায় গায়ের চাদর গলায় পেচিয়ে এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুস সোবহান বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।