মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় অনুমতি বিহীন মেলা ভেঙ্গে দিলো প্রশাসন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহরাবাড়ী এলাকায় তাঁত ও বস্ত্র মেলার অনুমতি না থাকায় মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার টিনের নিরাপত্তা বাউন্ডারিসহ বিভিন্ন স্টল ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। খেলা প্রদর্শনের জন্য মেলায় তৃপ্তি সার্কাস নামে একটি সার্কাস পার্টির হাতি বিভিন্ন প্রাণী ও পশু পাখিসহ দীর্ঘদিন যাবত অবস্থান করছিল।

সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের নেতৃত্বে পুলিশ সহ একটি দল সরেজমিনে গিয়ে মেলাটি ভেঙ্গে গুড়িয়ে দেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশিদ। মেলাটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার ব্যাপারে সত্যতা স্বীকার করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশিদ।