মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক বাস্তবায়নে লিফলেট ও গোলাপ ফুল বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে সড়ক দূর্ঘটনা রোধে ও নিরাপদ সড়ক বাস্তবায়নে জেলারর পলাশবাড়ী মহাসড়কের উপর যানবাহনের চালকদের হাতে সচেতনতা মুলক লিফলেট ও গোলাপ ফুল তুলে দেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান মিয়া। এসময় তিনি বলেন মালিক শ্রমিকের পাশাপাশি সমাজের সকল মানুষ সচেতন হলে সড়ক মহাসড়কে দূর্ঘটনা কমে আসবে। সে লক্ষে জনসচতনতা বৃদ্ধিকল্পে জেলা পুলিশ জেলা জুড়ে কার্যক্রম পরিচালনা করছে।
গত (৩ এপ্রিল) মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা সদরে চৌমাথা মোড়ে মহাসড়কের উপর চলাচলরত যানবাহনের চালকদের হাতে লিফলেট ও গোলাপ ফুল বিতরনকালে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ীস্থ গাইবান্ধা জেলা বাস, কোচ, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, ট্রাফিক ইন্সপেক্টর বেলাল হোসেন, থানা অফিসার মাহমুদুল আলম, সার্জেন্ট আযম খানসহ জেলা পুলিশের সদস্যরা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।