মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুরে বিয়েতে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর বাড়িতে হামলা, আহত-৩

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর বাড়িতে হামলা করা হয়েছে। এতে ওই ছাত্রীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়। বুধবার (৪এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ঝাউডগী গ্রামে সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দশম শ্রেণীর ছাত্রী মারজাহান আক্তার, তার মা নুরবানু বেগম ও বোন বিউটি আক্তার। তাদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ঝাউডগী গ্রামের ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছে একই গ্রামের আরব আলী মাঝির ছেলে জায়েদ মাঝি। সম্প্রতি জায়েদ ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে জায়েদ ও তার পরিবারের সদস্যরা। ঘটনার সময় জায়েদের নেতৃত্বে ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রীর বাড়ীতে হামলা চালায়। এসময় তিনজনকে পিটিয়ে আহত করে তারা।

উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের সদস্য ডা. আব্দুল মজিদ ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, আহতদের রায়পুর সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে রায়পুরের হায়দরগঞ্জ ফাঁড়ি থানার পরিদর্শক (তদন্ত) মাখল লাল সাহা জানান, বিষয়টি দুঃখজনক। হামলার ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।