মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শাহরাস্তির ঘোষপাড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষ কর্তৃক মা-ছেলেকে অতর্কিতভাবে হামলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

সুমন বিশ্বাস, শাহরাস্তি (চাঁদপুর) ।। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের নিজমেহার গ্রামের ঘোষপাড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষ কর্তৃক মা-ছেলেকে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদম মারধরের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ কর্তৃক হাললার শিকার হয়ে মা ছেলে গুরুতর আহত অবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় অভিযোগ ও হামলার শিকার আহতরা জানায়, নিজমেহার গ্রামের ঘোষপাড়া খোকন চন্দ্র ঘোষ ও বেনু ঘোষদের সহিত পূর্ব শত্রুতা ও সম্পত্তিগত বিরোধ চলে আসছিল। গত ৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টার সময় জীবন কৃষ্ণ ঘোষের পুত্র খোকন চন্দ্র ঘোষের স্ত্রী পুষ্প রানী ঘোষ (৫০) বাড়ির উঠানে কাপড় রৌদে শুকাতে গেলে, আগে থেকেই ওত পেতে থাকা মৃত ভাষাণ ঘোষের পুত্র বেনু ঘোষ (৪০) ও কানু ঘোষের স্ত্রী অনিতা ঘোষ (৪০), বেনু ঘোষের স্ত্রী স্বরসতি ঘোষ (৩৮), চিনু ঘোষের স্ত্রী মুক্ত ঘোষ (৩২) ও কানু ঘোষের পুত্র প্রনয় (১৮) ঘোষসহ অজ্ঞাতনামা ২/১ একজন অতর্কিত ভাবে তাকে ঘেরাও দিয়ে লাটি-সোটা দিয়ে বেদম মারধর করে। এসময় তার ডাক চিৎকারে তার পুত্র দেবাশিষ চন্দ্র ঘোষ (২১) দৌড়ে এসে তাদের কবল থেকে তার মাকে উদ্ধার করতে আসলে প্রতিপক্ষ দুস্কৃতকারীরা তার উপর হামলা চালিয়ে বেদম মারধর করে লাটি-সোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত মা ছেলে অচেতন অবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। এ বিষয়ে খোকন চন্দ্র ঘোষ বাদী হয়ে ৬জনকে বিবাদী করে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের বাদী ও অবসর প্রাপ্ত সার্জেন্ট খোকন চন্দ্র ঘোষ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ও সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষদ্বয় বেশ কয়েকদিন যাবত আমার স্ত্রী পুষ্প রানী ঘোষকে মারধরের জন্য চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে। গত ৩ এপ্রিল মঙ্গলবার আমার স্ত্রীকে একা পেয়ে বেদম মারধর করে মুমুর্ষ অবস্থায় ফেলে যায় আমার ছেলে উদ্ধার করতে এলে তার উপরও হামলা চালিয়েছে। আমি এর জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-বিচার প্রার্থনা করছি।