ভালুকায় অগ্নিকান্ডে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় দক্ষিণ রাংচাপড়া গ্রামে (০৪ এপ্রিল) বুধবার ভোর রাতে মালেকা খাতুনের বসত বাড়িতে আগুন ধরে ৬টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।
জানাযায়, ঘটনার সময় ওই গ্রামের মরহুম হাসমত আলীর স্ত্রী মালেকা খাতুনের বাড়ির বসত ঘরে আগুন ধরে যায়। এতে ওই বাড়ির ৪টি বসতঘর ও ১টি গোয়াল ঘর ও ১টি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র সহ ঘর ও হাঁস মুরগী প্রায় ৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফয়ার সার্ভিসের স্টাফ অফিসার মিজানুর রহমান হাওলাদার জানান, ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখা হবে ।