বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি ।। যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিলসহ নূর উদ্দিন (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার দুপুরের সময় বেনাপোল শিকড়ি বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
আটক নূর উদ্দিন বেনাপোল পোর্ট থানার মহিশাডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মণ্ডলের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিপুল পরিমান ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী বেনাপোল বাজারের দিকে যাচ্ছে।এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।পরে তার হাতে থাকা ব্যগের ভিতরে থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক নূর উদ্দিন ও উদ্ধারকৃত ফেন্সিডিল গুলো বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।