মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নান্দাইলে খাটের নিচ থেকে বেড়িয়ে রাতে বিবাহিতা নারীকে ধর্ষণ!

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মনিরা ফেরদৌস মনি, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় মোছাঃ রুমা আক্তার (১৯) নামের এক বিবাহিতা নারীকে ধষর্ণ করা হয়ছে। গত ১৯ মার্চ নান্দাইল উপজেলার রাজগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষিতা ও তার পরিবার সূত্রে জানা যায়, রুমা আক্তারের দেড় বছর পূর্বে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার হরিগাতী গ্রামের মোঃ নূরুল ইসলাম তৌফিক (২৫) এর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহ হওয়ার পর তাদের দাম্পত্য জীবন তেমন সুখের না হওয়ায় বেশির ভাগ সময় তিনি বাবার বাড়িতে থাকতেন। রুমা বাবার বাড়িতে থাকা অবস্থায় (১৯ মার্চ) তার মা বিকাল ৩ টার দিকে কিশোরগঞ্জ বেড়াতে যায়। রাতের বেলায় রুমা বাহিরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সেই ফাঁকে ধর্ষক প্রতিবেশী মোঃ আরমান মিয়া (১৯) খাটের নিচে অবস্থান করে। রাত ১১টা ৩০ মিনিটের দিকে রুমা ঘরে ঢুকার পর বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা চাচাতো ভাই আহাদ মিয়া (২১) এর সহায়তায় ধর্ষক আরমান মিয়া মুখ উড়না দিয়ে বেধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এই মর্মে ধর্ষিতার পরিবার আরমান মিয়া ও আহাদ মিয়ার নামে নান্দাইল থানায় গত ২০ মার্চ নারী ও শিশু নিযার্তন দমন আইনে একটি মামলা দায়ের করে।
মামরার তদন্তকারী কর্মকর্তা নান্দাইল থানার এসআই মোঃ আব্দুস ছাত্তার মুক্তিযোদ্ধার কন্ঠ’কে বলেন, ধর্ষনের আলামত ডাক্তারি পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই তদন্ত প্রতিবেদন পেশ করা হবে। তাছাড়া গতকাল (০৬ এপ্রিল) শুক্রবার আসামি ধরতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায়নি। আসামি বর্তমানে পলাতক রয়েছে।