ময়মনসিংহে দুই কেজি গাঁজাসহ আটক ১
আবুল হাসনাত রাতুল, শম্ভুগঞ্জ (মময়মনসিংহ) সংবাদদাতা ।। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৬নং বিলডোড়া ইউনিয়নে ২ কেজি গাঁজা সহ কাফিল (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
শনিবার ৭ই এপ্রিল সকালে আতুয়া জঙ্গল গ্রাম থেকে আটক করা হয়। কাফিল নামের ব্যক্তিটি শিরু গাইন এর পুত্র।
জানা যায় কাফিল উদ্দিন যখন কেজি গাঁজাসহ পালিয়ে যায় তখন গ্রামের চার তরুন আটক করে। পরে পুলিশকে এ ঘটনার খবর দিলে ঘটনাস্থলে এ্স আই খাইয়ুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে হালুয়াঘাট ৬নং বিলডোড়া ইউনিয়ন এর ধারিকান্দা ভূইয়া বাড়ি মোড় থেকে এস তুলে নিয়ে থানায় নিযে যাওয়া হয় কাফিল উদ্দিনকে।
আটক হওয়া কাফিল উদ্দিন এর ব্যাপারটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে হালুয়াঘাট থানা পুলিশ নিশ্চিত করেনে।