পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা-তিস্তা রোডমার্চ : জলঢাকায় পথসভা
স্টালিন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ।। উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্ত রুখে দাড়ানোর আহবানে,৭-৯এপ্রিল পানির দাবিতে “তিস্তা রোডমার্চ” সফল করতে এবং তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রম্মপুত্রের পানি সরিয়ে নেয়ায় ভারতীয় পরিকল্পনার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় পথসভা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। সোমবার দুপুরে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে রোডমার্চ হতে পথসভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ,কমরেড জাহেদুল হক মিলু,কমরেড রাজেকুজ্জামান রতন,বাসদ বগুড়া জেলা আহবায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু,সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমরেড নবকুমার কর্মকার,রংপুর জেলা আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস,নওগাঁ জেলা আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল,নাটোর জেলা আহবায়ক কমরেড দেবাশিষ,গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী,রাজশাহী জেলা আহবায়ক কমরেড আলফাজ হোসেন প্রমূখ। পথসভায় বক্তারা ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির প্রতিবাদে এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে সোচ্চার হতে সবার প্রতি আহবান জানান।