প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক ।। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রশিক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলতাফ হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজী মো. ওয়ালি-উল-হক, উপপরিচালক (প্রশাসন), ড. মো. আতাউর রহমান, উপপরিচালক (প্রকাশনা)। বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সফিকুল ইসলাম, প্রাক্তন মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, মোঃ শওকত আলী, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মোঃ শামিমুল হক, পরিচালক, সিপিটিইউ, পরিকল্পনা মন্ত্রণালয়। অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী। উক্ত প্রশিক্ষণে অধিদপ্তরের কর্মচারিদের শৃঙ্খলা ও আপীল বিধি, এসডিজি বাস্তবায়ন, পিপিআর ও দাপ্তরিক পত্র লিখন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
