রায়পুরে গাছ কেটে জমি দখলের পাঁয়তারা, মামলা করে আতংকে
শাহাদাত হোসাইস সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুরে আবদুল মতিন মুসলিম নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাগানের শতাধিক ফলজ গাছ কেটে ফেলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এবার মতলববাজ চক্র ব্যবসায়ীর জমি দখলে নিতে পাঁয়তার করার অভিযোগ উঠেছে। উপজেলার রাখালিয়া পাটোয়ারীর রাস্তা মাথা এলাকায় এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভূক্তভোগী পরিবার।
বুধবার (১১ এপ্রিল) অভিযোগে আবদুল মতিন জানান, কয়েক বছর আগে তিনি ৬ শতাংশ জমি খরিদ করেছেন। সম্প্রতি ওই জমির ওপর কুনজর পড়ে একই এলাকার কা ু মিয়ার। জমিটি দখলে নিতে কা ু মিয়া দল বল নিয়ে গত ৩ এপ্রিল সকালে সেখানে জড়ো হয়। এসময় জোরপূর্বক বাগানের ফলজ ও সুপারি গাছ সহ বিভিন্ন জাতের শতাধিক গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে তারা ওই জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। এ ঘটনার পর মামলা করে তিনি আতংকে রয়েছেন।
জানা গেছে, আবদুল মতিন গাছ কর্তন ও জমি দখলের চেষ্টার ঘটনায় জেলা আদালতে পৃথক দুইটি মামলা করেন। গাছ কাটার মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। জমি দখলের চেষ্টার মামলায় স্থিতিশীল অবস্থায় বজার রাখার জন্য থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে কা ু মিয়া বলেন, জমিটি আমাদের মালিকীয়। মুসলিম যে দাগে জমি কিনেছেন, সেটি এ দাগে নয়। আইনীভাবেই আমরা মামলা মোকাবেলা করবো।
এ ব্যাপারে রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সবুজ মিয়া বলেন, জমি দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় স্থিতিশীল অবস্থায় বজার রাখার জন্য আদালত নির্দেশ দেওয়া হয়। উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।