আখাউড়ায় এক ছিনতাইকারী আটক
সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি
আটকৃত যুবক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার রমেশ সূত্রধরের পূত্র।
ঘটনাসূত্রে জানা যায়, একটি সিগারেট কোম্পানীর পরিবেশক ভগবান চন্দ্র পালের লাল বাজারস্থ অফিসের ম্যানেজার মানিক দেব সকাল ১০ টার দিকে সাড়ে ১৮ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের কাছে পৌঁছলে হঠাৎ ছিনতাইকারী খোকন সূত্রধর হাতুড়ি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।এই সময় মানিক দেবের চিৎকারে পথচারি ও স্থানীয় লোকজন ওই যুবককে ধাওয়া করে আটক করে গণধোলাই দেয়। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে থানায় নিয়ে যায়।
আখাউড়া থানার ওসি মোঃ মোশারফ হোসেন তরফদার বলেন, ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে।