মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮০ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত (৪৭) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার সকালে পৌরশহরের মসজিদ পাড়াস্থ এলাকায় একটি পুকুর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মসজিদ পাড়ার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন তরফদার বলেন, নিহতের শরীরে কোন ক্ষতের চিহ্ন দেখা যায়নি। লোকটি মানসিকভাবপ ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।