মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নড়াইলে আসক এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ১১৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি ।। “হে বিশ্ববাসী সুন্দর পৃথীবিতে শান্তিতে বাঁচতে দাও” এই স্লোগান কে সামনে নিয়ে নড়াইলে আইন সহায়তা কেন্দ্র (আসক) এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়ছে।

১৬ এপ্রিল সোমবার বিকাল ৫ ঘটিকায় নড়াইল আদালত চত্তরে বৃহত্তর যশোর জোন কমিটির আয়োজনে এ কর্মসূচির মধ্যে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের অয়োজন করা হয়।

যশোর জোন কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক -১ কাজী মেসবাউর রহমান সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আসক জোন কমিটির সহ- আইন সম্পাদক সনত সিকদার, সদস্য শামিমুর রহমান, সদস্য আবুল হাসান, সমাজ কর্মি কাজী আতিকুর রহমান সনেট,সাংবাদিক সাজ্জাদ আলম সজল,মানবাধিকার কর্মি সালমা খাতুন, শিক্ষানবিশ আইনজীবী ইতিকা পারভীন,ফয়সাল তুর্য,সবুর খান,সমাজকর্মী শফিক আহমেদ।

আলোচনায় বক্তারা সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সকলের সচেষ্ঠভাবে কাজ করতে হবে।