মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত নার্স নিয়োগের পরামর্শ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

community clinic
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ইউনিয়ন পর্যায়ে স্থাপিত কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়াতে পর্যাপ্ত পরিমাণ নার্স নিয়োগের পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে ডাক্তারদের সার্বক্ষণিক সেবা প্রদান, নিরাপদ প্রসব এবং প্রসবকালীন মৃত্যু কমিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টারগ্রেটিং পপুলেশন ইস্যুজ ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি) প্রকল্পের মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির পরামর্শ সভায় এসব পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, নাসরিন জাহান রত্ন, মনোয়ারা বেগম, ফজিলাতুন নেসা, রিফাত আমিন এবং ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ’ সাব-কমিটির আহ্বায়ক জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ ও সদস্য মো. হাবিবে মিল্লাত অংশ নেন।
পরামর্শ সভায় মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও সভায় সংসদীয় কমিটি বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জোরালো সুপারিশ করে। একই সঙ্গে কমিটি মাতৃ মৃত্যুর হার কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে।