মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডিমলায় চোরাকারবারিকে রক্ষায় মহিলা আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। গতকাল ১৭ এপ্রিল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই ঠাকুরগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এস.আই ফারুক ফিরোজ তার সঙ্গীর ফোর্স নিয়ে মোজাহার মেম্বার পাড়া ৪নং ওয়ার্ডের তোজাম্মেল হক এর পুত্র সাজু হোসেনের বাড়ীতে অভিযান চালায়। এ সময় চোরা কারবারি সাজু হোসেনকে রক্ষা করতে একদল মহিলা, পুলিশের কাজে বাধা প্রদান এবং লাি ত করে। তাৎক্ষনিক ডিমলা থানায় খবর দিলে ডিমলা থানার ওসি তদন্ত মফিজ উদ্দিন শেখের নেতৃত্বে মহিলা পুলিশ সহ আরও একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ৬টি গরু সহ সাজু হোসেনের স্ত্রী রশিদা বেগম (৩৫) কে আটক করে। এ সময় সাজু হোসেন সহ অন্য সব মহিলারা পালিয়ে যায়। এ বিষয়ে ডিমলা থানায় একটি মামলা হয় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে । যাহার নং- ১৬, তারিখ- ১৮/০৪/২০১৮ ইং। পুলিশ বুধবার দুপুরে উক্ত মহিলাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এলাকাবাসী ও অভিজ্ঞজনেরা বলেন বিজিবির চোখ ফাঁকি দিয়ে এরকম ভারতীয় গরু আসছেই। জনগনের প্রশ্ন তাহলে বিজিবি কি কাজ করেন ?