ঈশ্বরগঞ্জে তিন দিনব্যাপি কবি আব্দুল হাই মাশরেকী লোকজ মেলা কবি সম্মেলনের উদ্বোধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ।। মাটি ও মানুষের কবি আব্দুল হাই মাশরেকীর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে তিনদিনব্যাপি লোকজ মেলা ও কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার ঈশ্বরগঞ্জ ডাকবাংলা চত্বরে কবি সোহরাব পাশার সভাপতিত্বে কবি সম্মেলন ও অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। প্রথম দিনের অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয় । প্রথম পর্বে ছিল শোভাযাত্রা কবির সমাধি জিয়ারত পুষ্পস্তবক অর্পণ ও উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন, বীরমুক্তিযোদ্ধা পৌর মেয়র আব্দুস ছাত্তার, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান।
শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব আজিজুল হাই সোহাগের সঞ্চালনায় দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ, কবি নাসির আহমেদ, কবি আসলাম সানি, ছড়াকার এম আর মঞ্জু, কবি আলম মাহবুব প্রমুখ। তৃতীয় পর্বে মিন্টু দেবনাথের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
