আখাউড়ায় ট্রেনের নীচে লাফ দিয়ে এক যুবকের আত্মহত্যা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি
আজ দুপুরে ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে ষ্টেশনের ওভার ব্রীজের নীচে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের বিনো শীলের ছেলে।সে ব্রাহ্মণবাড়িয়া কোর্টের সিনিয়র এ্যাডভোকেট কাজী আবুল কাসেমের মহুুুরি ছিল।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে তাতে লিখা আছে আখাউড়া দুর্গাপুর আমার পিতার নাম বিনো শীল, একটি ফোন নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে কল করে তার পিতা বিনো শীল কে আসতে বলেছি। তিনি আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করছি ছেলেটি আত্মহত্যা করেতে পারে।