মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাবিতে আলবার্ট আইনস্টাইনের মৃত্যুবার্ষিকী পালন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
মোঃ উমর ফারুক, রাবি প্রতিনিধি ।। বিজ্ঞান আন্দোলন মঞ্চ রাজশাহী  বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যেগে বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ৬৩ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।  বৃহস্পতিবার  বিকাল ৪টা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনে  আলোচনা সভা,  কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে সংগঠনটির রাবি শাখার সভাপতি বিপ্লব কর্মকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির রাবি শাখা সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম নিলয়,সদস্য রিদম শাহরিয়ার,জেলা শাখার উপদেষ্টা সোহরাব হোসেন,জেলা শাকার সাধারন সম্পাদক আবদুল্লাহ আল হাসিব সিফাত, সরকারী পি.এন বালিকা উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি আফিয়া আনজুম আরবী প্রমুখ।
এর আগে রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত  শতাধিক  শিক্ষার্থীরা দেয়ালিকা তৈরি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।উক্ত অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।