ফুলপুর-তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
মোস্তফা খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ফুলপুর-তারাকান্দার মধুপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা যায়, ফুলপুরগামী তৈলবাহী পদ্মা গাড়ির সাথে ময়মনসিংহগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার বালিখা ইউনিয়নের দোহালিয়া গ্রামের মোফাজ্জল খলিফার পুত্র সদ্য বিবাহিত এনামুল হক এনা (২৬) ও একই গ্রামের মাহিন্দ্র চালক রফিকুল ইসলামের পুত্র হৃদয় (১৬) ঘটনাস্থলেই মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারাকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।