মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাহালুর চিহিৃত মাদক ব্যবসায়ী তোতা ইয়াবাসহ আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

এম নজরুল ইসলাম (বগুড়া) ।। ইয়াবাসহ গ্রেফতার হলো বগুড়ার কাহালু উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ী তোতা (৩৫)। শুক্রবার রাতে ৪২ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

কাহালু থানার ওসি শওকত কবিরের নেতৃত্বে এসআই ডেভিড হিমাদ্রী বর্মা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপান সংবাদের ভিত্তিতে উপজেলার কালাই কর্ণিপাড়া বাজার মোড়ে রশিদ আলী স্টোর এর সামনে থেকে ৪২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তোতা প্রামানিককে হাতেনাতে গ্রেফতার করে। সে কর্ণিপাড়ার মোহাম্মাদ আলীর ছেলে।
থানা পুলিশ জানিয়েছে, এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী এই তোতা। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।