মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে সহ ৫জনের মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ ।। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বজ্রপাতে কাদের হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পেস্তক কুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাদের ওই গ্রামের মৃত আহের মণ্ডলের ছেলে। ও জেলার কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৯ এপ্রিল) সকালে উপজেলার তেকানী ইউনিয়নের ডিগ্রি তেকানীর চরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডিগ্রি তেকানী গ্রামের শামছুল মণ্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪)। এবং শাহজাদপুর উপজেলা ছয়আনি গ্রামের ফারুক খানের পুত্র নাবিল (১৭), একই গ্রামের রাশেদুল ইসলামের পুত্র পলিন (১৫) বজ্রপাতে নিহত হয়।