মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহিনুর রহমান, যশোর ।। যশোরে মহান মে দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জনাব মো: জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু মেয়র যশোর পৌরসভা ,সাধারন সম্পাদক যশোর জেলা ট্রাক মালিক সমিতি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: বদরূজ্জামান বাবলু ,সভাপতি, যশোর জেলা ট্রাক মালিক সমিতি । আলোচক জনাব মো; ইন্তাজ আলী, সাধারন সম্পাদক যমোর জেলা মটর শ্রমিক এ্যাসেসিয়েশন । অনুষ্টানে সভাপতিত্ব করেন জনাব মো: আলমগীর সিদ্দিকী যশোর জেলা মটর ওর্য়াকার্স এ্যাসেসিয়েশন । দুপুর ১২ টাই যশোর জেলা মালিক শ্রমিক এ্যাসেসিয়েশন কার্য়ালয় হতে আনন্দ র‌্যালী ও মিছিল বের করে সমাবেশে যোগ দেয়।

অনুষ্টানে বক্তারা বলেন, শ্রমিকদের দিনে আট ঘন্টা কাজ করার অধিকার দিতে হবে । শ্রমিকরা ঘাতক নয়, এরা সমাজের বন্ধু । শ্রমিকদের নায্য মুল্য দিতে হবে । অন্যায় ভাবে শ্রমিকদের উপর নির্যাতন করলে তার প্রতিবাদ করতে প্রয়োজনে বিক্ষোভ করবো। শ্রমিকদের কোনো সমস্যা হলে , আগে শ্রমিক সমিতিকে জানাতে হবে । আমরা মালিকরা শ্রমিকদের পাশে আছি ,চিরকাল থাকবো । সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্টান শেষ হয় ।