মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আগামীকাল ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ এর জাতীয় সম্মেল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

sector commenders foram
মুক্তিযোদ্ধার কন্ঠঃ আগামীকাল শনিবার ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ এর চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম, এবং বিভিন্ন শ্রেণী-পেশার সমন্বয়ে জনগণ এ সম্মেলনে যোগদান করবে।

৫৮টি জেলা, বিভাগ ও প্রতিষ্ঠানের ৬৮টি কমিটির ৭শ’ প্রতিনিধি এই জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন।
সম্মেলন থেকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, চেতনা বিকাশ ও যুদ্ধাপরাধী বিচারের আন্দোলনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ সম্মেলন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উদ্ধোধন করা হবে। সম্মেলন দুটি পর্বে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে এবারের শ্লোগান নির্ধারিত হয়েছে ‘যুদ্ধাপরাধী মুক্ত করবো দেশ-গড়বো মুক্তিযুদ্ধের বাংলাদেশ’
জাতীয় সম্মেলনের মধ্যদিয়ে সেক্টর কমান্ডারস ফোরম মুক্তিযুদ্ধ ৭১-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হবে।