মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোরের শার্শায় মহান মে দিবস পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৬ বার পঠিত ২ মিনিটের পাঠ
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি ।। “দুনিয়ার মজদুর এক হও এক হও” এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বাগআঁচড়া,নাভারন ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টার সময় শ্রমিকদের র্্যালি অনুষ্ঠিত হয়।
র্য্যালিটি বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ডাঃ মশিউর রহমান মহিলা কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া, নাভারন ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি) হুমাউন কবির। এসময় অন্যান্যোর মধ্যে উপস্হিত ছিলেন,শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি,আশরাফুল ইসলাম।
সাধারণ সম্পাদক,আজিজুর রহমান ভুট্টো। সহ সাধারন সম্পাদক,আঃ (হাই), সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াজ হোসেন প্রমুখ।
পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে ৪টি পরিবারের মাঝে ৩৫ হাজার করে মরনত্তোর চেক প্রদান করা হয়।