মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবিতে চবি মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ

মুক্তিযোদ্ধার কন্ঠ ১১৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোহাম্মদ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম ।। বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবি চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা এক বিক্ষোভ কর্মসূচী পালন করে। বিক্ষোভ কর্মসূচী থেকে মিছিল সহকারে সবাই জিরো পয়েন্টে সমবেত হন।

জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যে স্বাধীনতা এবং দেশের মান অক্ষুন্ন রাখার জন্য আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধারা পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল, সেই বাংলার মাটিতে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তি আমরা মেনে নেবনা। আমরা দেশের সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই কিন্তু বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কোন দয়া নয়, মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন চাই। আমরা সংখ্যাই কম হলেও আমাদের পিতা মুক্তিযোদ্ধাদের মতই আমরা দেশপ্রেমে উদ্ভুদ্ধ। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই অধিকার দিয়েছেন, মুক্তিযোদ্ধা পরিবারের এই অধিকার সুরক্ষিত রাখবেন বঙ্গবন্ধু কণ্যা।

বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে এসময় বক্তব্য রাখেন, সুরজিত দত্ত সৈকত, সাংবাদিক নয়ন কান্তি ধুম, শেখ রাশেদুজ্জামান শুভ, প্রকৌশলী নাজমুল আলম, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ সাদ্দাম হোসেন মানিক, ডিকো শিকদার, রাকিব হোসেন খান রিপন, কামরুল হুদা পাবেল, রাকিবুল ইসলাম, জুয়েল দে, প্রমূখ।

পরবর্তীতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবার সমন্বয় পরিষদ’ আয়োজিত “মুক্তিযোদ্ধা-জনতা সংহতি মহাসমাবেশে” যোগদানের জন্য সকল বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রগতীশীল প্রজন্মদের উদাত্ত আহবান জানান।