মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আরও ১শত বছর বাঁচতে চাই- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

Muktijoddhar Kantho ৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। আওয়ামিলীগ সরকারের আমলে চোখে দেখার মতো উন্নয়ন হয়েছে এবং আগামীতেও হবে। তা দেখার জন্য আমি আগামী আরও ১শত বছর বাঁচতে চাই। বেলা ১২টায় দিনাজপুরের পার্বতীপুরে ঢাকুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এসব কথা বলেন।

হাবড়া ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান সরকার আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিনুল হক, উপজেলা আওয়ামিলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানসহ আরও অনেকে।