মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুরে কাল বৈশাখী ঝড়ের তান্ডব

Muktijoddhar Kantho ৯৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার (৫মে) সন্ধ্যায় প্রচন্ড ঝড়-তুফানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছ পড়ে স্কুল, ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়।

দক্ষিন চরবংশীর ইউপি চেয়ারম্যান মিন্টু ফরাজি জানান, হাজিমারা, চরকাছিয়া, চরলক্ষ্মী মিয়ারবাজার টুনুরচরে শতাধিক ঘর বাড়ি, স্কুল ভেঙ্গে পড়ে। এতে অনেক মানুষ আহত হয়, গাছ পালা ভেঙ্গে বসত ঘরের ব্যাপক ক্ষতি হয়। তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। ২নং উত্তর চরবংশীর চেয়ারম্যান আবুল হোসেন মাষ্টার জানান, এই এলাকায় ৫০/৬০টি কাঁচা ঘর-বাড়ি, জমির ফসল, প্রচুর পরিমাণে গাছ ভেঙ্গে পড়ে সাধারণ মানুষের অনেক ক্ষতি সাধন হয়। তিনি ইউপি সদস্যদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ্যদের দেখতে যান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও রায়পুরের আরো ৮ ইউনিয়নের বামনী, কেরোয়া, চরপাতা, চরমোহনা, উত্তর ও দক্ষিন চর আবাবিল, ১০নং রায়পুর, গ্রামের ঘরবাড়ী ভাংচুর সহ ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং বিদ্যুত বিপর্যস্ত দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, বেশি ক্ষতিগ্রস্থ্য ২টি ইউনিয়নে পরিদর্শন করা হয়। স্থানীয় চেয়ারম্যানদেরকে ক্ষতিগ্রস্থ্যদের তালিকা দেওয়ার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।