লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি, সংঘর্ষ নিহত ১
শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী শাহজাহান নিহত ও স্ত্রী ঝুমুর বেগম গুরুতর আহত হয়েছে। নিহত শাহজাহান চাঁদপুর জেলার মতলব উপজেলার শমশের আলীর ছেলে। (৭ মে) সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরহাট বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মজু চৌধুরীর হাট থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে লক্ষ্মীপুর আসার পথে হাজিরহাট বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শাহজাহান ও তার স্ত্রী ঝুমুর বেগম। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক শাহজাহানের অবস্থা অবনতি দেখে তাকে নোয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। নোয়াখালী নেওয়া পথে সে মারা যায়।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-মে–২০১৮ইং/এন