মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

এসএসসি পরীক্ষায় ৯০জন জিপিএ-৫ পেয়ে চৌহালীতে বেতিল হাই স্কুল শীর্ষে

Muktijoddhar Kantho ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি ।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় ৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে ও জেলার অন্যতম স্থান লাভ করেছে।

এছাড়া এ গ্রেডে ১৪০ জন এবং মাইনাস এ গ্রেডে ৬৯ জন পেয়ে মোট ৩৫৯ জন ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৪ শতাংশ। এবারের এই সুন্দর ফলাফলের জন্য অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ শেখ আব্দুস সালাম ও অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান সাংবাদিকদের জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঠিক পাঠদান ও ছাত্রছাত্রীর অভিভাবকদের সচেতনতাই এর মূল কারণ।

এই ফলাফলের জন্য স্কুল কমিটি ও শিক্ষকদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ আব্দুল মজিদ মন্ডল, মন্ডল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুল মমিন মন্ডল (সিআইপি), জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফীউল্লাহ ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান। উল্লেখ্য এবারে এই বিদ্যালয় থেকে ৩৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-মে২০১৮ইং/এন