মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোর শালিখার গজদূর্বা গ্রামের হত-দরিদ্র কৃষকদের বিনামুল্যে বীজ ও গাছের চারা বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ১২৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহিনুর রহমান, যশোর ।। শালিখা থানার ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গজদুর্বা গ্রামের সমাজ সেবক মো: নুর আলম, সহকারী শিক্ষক, কোটভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তার উদ্যোগে গজদুর্বা গ্রামের দরিদ্র কৃষকদের বিনামুল্যে বীজ ও গাছের চারা বিতরণ করে।

গ্রামের দরিদ্র কৃষকদের কষ্টের মধ্যে দিন যায়। নিজেদের সংসার ভালো ভাবে চালাতে পারে না । ভালো খাবার ও জোটে না ,এমনকি ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ বহন করতে পারে না । বেশির ভাগ দরিদ্র কৃষকের পরিবার অপুষ্টির শিকার । এসব দিক বিবেচনা করে গ্রামের প্রতিষ্টিত ছেলে মো : নুর আলম ইসলাম তাদের গ্রামের কিছু শিক্ষিত তরূণকে নিয়ে হত-দরিদ্র কৃষকদের পাশে দাড়ায় ।

মো : নুর আলমের সাথে মুক্তিযোদ্ধার কণ্ঠ পত্রিকার যশোর সংবাদদাতা মো : শাহিনুর রহমানের সাথে কথা বললে জানান, গ্রামের বেশির ভাগ মানুষ দেখি অপুষ্টির শিকার ,যার কারনে রোগ বালাই বৃদ্ধি পাচ্ছে ,মানুষ অল্প বয়সে মৃত্যুর দিকে ঝুকছে । তাই তাদেরকে পুষ্টি বেশি যে সমস্ত শাক-সবজি ও ভিটামিন বেশি যে সব ফলোর গাছ সেই বীজ ও গাছ আমরা বিত্তবান মানুষেরা দরিদ্র কৃষকের মাঝে বিতরণ করছি । কৃষকরা এ গুলো চাষ করলে অপুষ্টির অভাব থাকবে না । আমরা সমাজের বিত্তবান ব্যাক্তিরা তাদের পাশে দাড়ায় তাহলে অপুষ্টির শিকার হবে না,বরং কৃষকরা সচল ভাবে জীবন-যাপন করতে পারবে । আমরা শিক্ষিতরা তাদের উন্নয়ন মুলক কাজের নির্দেশ দিব । ধনী-গরীব বৈষম্য দুর করে সবাই ঐক্যবদ্ধ ভাবে জীবন-যাপন করববো । তাহলে দেশ ,জাতি ,সমাজে থাকবে না কোনো বিশৃঙ্খা । পরিশেষে বলেন , সমাজের সকল বিত্তবান মানুষ কৃষকের সাহায্য করলে কৃষকের দূরদশা থাকবে না ।