গাবতলীতে ৩ বছরের শিশু কন্যা ধর্ষিত, গ্রেফতার ১
আল আমিন মন্ডল, বগুড়া (গাবতলী) প্রতিনিধি ।। বগুড়ার গাবতলী নশিপুরে ৩বছরের শিশু ধর্ষিত হওয়ার ঘটনায় পুলিশ
ধর্ষক’কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতবৃহস্পতিবার সকাল ১১টায় নশিপুরের কদমতলী সাখিদারপাড়া গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের শামছুলের বাড়ীতে আশ্রিত নাতী দুখু মিয়া (১৯) একই গ্রামের হযরত আলীর তিনবছরে শিশুকন্যা কে জোরপূর্বক নানার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে ধর্ষিত শিশুর রক্তপাত হলে তাকে চিকিৎসা জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ওসি (তদন্ত) সোহেল রানা’কে অবহিত করলে সন্ধ্যায় তিনি সরেজমিনে গিয়ে অভিযান চালিয়ে ধর্ষক দুখু মিয়া’কে গ্রেফতার করে।
এ ব্যাপারে শিশু কন্যার পিতা হযরত আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক দুখু মিয়া’কে প্রধান আসামী করে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করে। এ বিষয়ে ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৩বছরের শিশুকন্যা ধর্ষিত হওয়ার ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে ধর্ষক’কে গ্রেফতার করা হয়েছে।