মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আওয়ামীলীগ পরিকল্পনায় উন্নয়ন করে : সিমিন হোসেন রিমি এমপি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) ।। কাপাসিয়া উপজেলার বড়হর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত মা সমাভেশে বড়হর ও চকবড়হর এলাকার ৭.৪৬৬ কিঃমিঃ বিদ্যুত লাইন ও ৩৮০৮ ফুট ইটের সলিং রাস্তা এবং বিদ্যালয়ের সিমানা প্রাচির উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

গতকাল বিকালে মা সমাভেশে প্রধান অতিথির বক্তবে সিমিন হোসেন রিমি এমপি বলেন আওয়ামীলীগ পরিকল্পনায় উন্নয়ন করে। বর্তমান সরকার কারিগড়ি শিক্ষার উন্নয়ন করছে। কারিগড়ি শিক্ষা নিয়ে মানুষ বিদেশে গিয়ে অধিক অর্থ উপার্জন করতে পারবে।

তিনি আরও বলেন, আমরা চাই তাজউদ্দীন আহমদের মত মানুষ তৈরী হউক। আর সে জন্যে সেইরকম সমাজ তৈরী করতে হবে। শিশুদের কে বলেন সেবাকর সামনের দিকে আগাও।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পল্লী বিদ্যুৎ কাপাসিয়ার ডিজিএম সেলিনা আক্তার, রায়েদ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ:হাই, ইউনিয়ন আ’লীগ সভাপতি শফিকুল হাকিম মোল্লা হিরণ, সাধারণ সম্পাদক মস্তোফা কামাল বাদল প্রমূখ।