রাজশাহীতে ক্লিনিকের ছাদ থেকে লাফ দিয়ে ছাত্রীর আত্মহত্যা
পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। রাজশাহীতে একটি বেসরকারি ক্লিনিকের ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নগরের লক্ষ্মীপুর এলাকার রাজশাহী মডেল হাসপাতাল নামের ওই ক্লিনিকের ছাদ থেকে পড়ে যাওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে ।
নিহত ওই কলেজ ছাত্রীর নাম সাথী খাতুন (১৭)। তিনি ঝিনাইদাহ সদরের মৃত মীর আবুল বাসারের মেয়ে। সাথী
ঝিনাইদাহের আবদুল রউফ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
রাজপাড়া থানার ওসি হাফিজ বলেন, মেয়েটি পাঁচ তলার ছাদ থেকে লাফি পড়ে আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিয়ে ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়। নিহতের লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
নিহতর সাথীর ভাই নাজিম জানান, তার বোন সাথী দীর্ঘ দিন ধরে অসুস্থ্য। তার সারা শরীরে ঘা। চলতি মাসের আট তারিখে তাকে রাজশাহী মডেল হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মিজানুর রহমান তাকে চিকিৎসা দিচ্ছেলেন বলে জানান তিনি।