মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার পিন্টু মিয়ার বাসা থেকে এক পোষাক কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

জানায়ায়, মঙ্গলবার (১৫ মে) রাত ১০টারদিকে ওই এলাকার পিন্টু মিয়ার ভাড়া দেয়া বাসায় লাবণী আক্তার (২৩) নামে এক নারী শ্রমিকের মৃতদেহটি উদ্ধারকরে। এসময় তার স্বামী ওবায়দুল (২৫) তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে ডাকা-ডাকি শুরু করে। এতে স্থানীয়দের মনে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় একটি পোষাক কারখানায় কাজের সুবাদে ওই বাড়ীতে স্বামী স্ত্রী দুজনে ভাড়া থাকত। তারা ময়মনসিংহের গোরীপুরের স্থায়ী বাসিন্দা বলে জানাযায় । অপমৃত্যুর মামলা হয়েছে বলে এসআই হারুন জানান। তিনি আরো জানান, মৃতদেহটি ময়না তদন্তের পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করা যাবে।