মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : তিন দোকানে জরিমানা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

বায়েজীদ আকন্দ, (শ্রীপুর) গাজীপুর ।। গাজীপুরের শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি ও দ্রব্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

১৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতারের ভ্রাম্যমান আদালত পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির কারনে তিন দোকানের মালিককে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনাকে সামনে রেখে অভিযাণ পরিচালনা করা হয়। অভিযান পুরো রমজান মাস জুড়েই অব্যাহত থাকবে।