চিরিরবন্দরে আঙ্গুর খেয়ে একই পরিবারের অসুস্থ ৪
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। চিরিরবন্দরে আঙ্গুর ফল খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের সুত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামের আব্দুস সালাম (৭০), তার স্ত্রী হাসনা বেগম (৬০), কন্যা সালেহা বেগম (৩০) ও শারমিন (১৮) তাদের বাড়িতে আত্মীয় এর আনানো আঙ্গুর ফল খেয়ে অসুস্থ হয়ে হাপাতালে আসলে তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুস সালাম জানান, তার ছেলে সায়েম বাবুর শ্বাশুরী একই উপজেলার দগড়বাড়ি গ্রামের ফিরোজা বেগম দীর্ঘদিনের বিরোধ ভেঙ্গে আমাদের বাড়িতে আঙ্গুর ফল নিয়ে আসলে ওই ফল আমরা সকলে খেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এরপর বেহাইন বাড়ি থেকে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আজমল হক জানান, তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বর্তমানে তারা আশংকামুক্ত।