মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শ্রীপুরে মাদকসেবীদের হামলায় আহত ২

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা ।। গাজীপুরের শ্রীপুরে মাদক ক্রয়-বিক্রয়ে বাধা দেওয়ায় মাদকসেবীরা দুই যুবককে দা দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করেছে। গত ১৬ মে বুধবার রাতে উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ভিটিপাড়া গ্রামের ছোলমান কাঁইয়ার ছেলে মাসুদ রানা (৩০) ও তার দোকান কর্মচারী আব্দুর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৩৫)। এ ঘটনায় ছোলমান কাঁইয়া বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, ছোলমান কাইয়ার মেয়ে মাহফুজা আক্তারকে বড়নল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে কাইয়ুমের কাছে বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাইয়ুম মাদকাসক্ত হয়ে পড়ে। বুধবার রাতে কাইয়ুমের নেতৃত্বে অজ্ঞাত নামা ৭/৮জন মাদক সেবী মাদক ক্রয় করতে গেলে ছোলমান কাইয়ার পুত্র মাসুদ রানা বাধা দেয়ায় তাকে ও তার দোকানের কর্মচারী আজিজুলকে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী জানায়, কাইয়ূম একজন মাদক ব্যাবসায়ী। গত দু-মাস পূর্বে বরমী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ২৩ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার বাবা মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঘটনাটি তদন্তনাধীন আছে।