শাহরাস্তিতে ইউএনও’র মোবাইল কোর্ট
সুমন বিশ্বাস (শাহরাস্তি) ।। শাহরাস্তিতে পবিত্র মা্হে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারে পক্ষ থেকে নিদ্শেনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গত ১৮ মে মেহার কালিবাড়ী বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন দ্রবাদি পযাপ্ত সংরক্ষন, ভেজাল পণ্য, ফরমালিন যুক্ত ফল বিক্রয় বন্ধে শাহরাস্তি উপজেলা ইউওনো মোঃ হাবিব উল্লাহ মারুফ মোবাইল কোট পরিচালনা করেন। এতে অস্বাস্থ্যকর পন্য বিক্রি ও ফুটফাত অবৈধভাবে দখল করে রাস্তায় যানজট সৃস্টি করায় ২ জনকে জরিমানা করেন। দ্রব্যমূল্য সঠিক রাখতে বাজারের সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদশন ও সরকারী নিদ্দেশনা মানতে সময় বেধে দেন।