মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক রমজানে ১১টা থেকে সেহেরী পর্যন্ত হকার খোলা রাখার ঘোষণা

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোহাম্মদ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম ।। পবিত্র মাহে রমজান উপলক্ষে হকারদেরকে সকাল ১১ টা থেকে সেহেরীর আগ পর্যন্ত ফুটপাতে ব্যবসা পরিচালনার সুযোগ দিয়েছেন চট্টগ্রাম মহানগরের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি মেয়র তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করেন। আগামী ২৭ মে হকাররা ব্যবসা শুরু করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন।তিনি সোমবার বিকেলে চসিক সম্মেলন কক্ষে হকার্স নেতাদের বৈঠকে তিনি এ সিদ্ধান্ত দেন। হকার্স নেতাদের বৈঠকে মেয়র বলেন, হকার সংগঠনগুলো এখনো ব্যবসায়ীদের তালিকা সরবরাহ না করায় চট্টগ্রাম মহানগর প্রশাসন হকার ব্যবস্থাপনা কার্যক্রম বিলম্বিত হচ্ছে। হকারদেরকে ফুটপাতে মার্কিংয়ের মাধ্যমে জায়গা নির্দিষ্ট করে দেয়া হবে। যে সমস্ত হকাররা আইডি কার্ড সংগ্রহ করেনি তাদেরকে অনতি বিলম্বে সংশ্লিষ্ট সমিতি নেতৃবৃন্দের মাধ্যমে কার্ড সংগ্রহ নিতে হবে।আইডি কার্ড বিহীন কাউকে ফুটপাতে বসতে দেয়া হবে না। উক্ত সভায় চসিক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, আবদুল কাদের, মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ হকার্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।