মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় বাস চাপায় ফেরিওয়ালা নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া অফিস ।। বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে হায়দার আলী (৫০) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার মাঝিড়া মাছের আড়তের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হায়দার আলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে উপজেলার মাঝিড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবার সহ বসবাস করে আসছেন।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে মাঝিড়া মাছের আড়তের সামনে নেককারের ভাঙরি দোকান থেকে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় ঢাকার দিক থেকে আসা বগুড়াগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহি কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় হায়দার আলী।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।