ভালুকায় গাড়ি চাপায় বৃদ্ধ নিহত
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২৫ মে) শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকায়।
পুলিশ জানায়, ঘটনার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের চাপায় আব্দুল আউয়াল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামে।