কাপাসিয়ায় চার মাদক বিক্রেতা গ্রেফতার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ।। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সিংহশ্রী ও গঙ্গা বাজার থেকে চার মাদক বিক্রেতাতে ৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। ২৫ মে শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পাঁচুয়া গ্রামের মানিক মিয়ার ছেলে সেলিম (৩২), মজনু মিয়ার ছেলে জাকির হোসেন(২৮), জুলহাস মিয়ার ছেলে মামুন (২২), ও সুলতানপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে ইব্রাহিম (২৩)।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই রাসেল মিয়া গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।