মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাদক বিরোধি অভিযান শাহরাস্তিতে ৪দিনে আটক ৮জন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৭ বার পঠিত ৩ মিনিটের পাঠ

সুমন বিশ্বাস, শাহরাস্তি (চাঁদপুর) ।। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে যুদ্ধে গত ৪ দিনে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার মাদক বিরোধি অভিযানে ৮জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সূচীপাড়া উত্তর ইউপির সূচীপাড়া ব্রীজ এলাকায় থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, কুতুব উদ্দিন লিয়ন খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুলাল মিয়া, সোলেমান ভূঁইয়া, আবু হানিফ, রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। ওই সময় তল্লাশি করে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ি আবদুল জলিলকে (৩৫) ১২ পিস ইয়াবা সহ আটক করে। সে একাধিক মাদক মামলার আসামী। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-২৯, তাং-২৭/০৫/১৮ইং।

জানা যায়, সে ওই এলাকার সূচীপাড়া দিঘির পশ্চিম পাড়ের মৃত শুক্কুইরগা প্রকাশ সিরাজুল ইসলামের পুত্র।
এদিকে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়শ্রী উত্তর ইউপির চন্ডিপুর এলাকায় থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, আবদুর রহমান, এটিএসআই সুদর্শণ কুরী সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। ওই সময় তল্লাশি করে ১০ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাঁজা সহ মোঃ বিল্লাল হোসেন (৪৫), শিপন মিয়া (১৮) ও শফিকুর রহমানকে (৪৫) আটক করে। এ বিষয়ে থানায় মামলা নং-২৮, তাং-২৬/০৫/১৮ইং।

জানা যায়, আটককৃত বিল্লাল হোসেন পাশ্ববর্তি লাকসাম উপজেলার নোয়াপাড়া নতুন বাড়ির চৌখন আলীর, শিপন মিয়া রাজাপুর মিয়াজী বাড়ির মৃত আবুল বাশার ও সফিকুর রহমান নিজমেহার লেবড়া বেপারী বাড়ির নুরুল হকের পুত্র।

এদিকে একই দিন উপজেলার টামটা উত্তর ইউপির হোসেনপুর এলাকায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, কুতুব উদ্দিন লিয়ন খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, আবু হানিফ, দুলাল মিয়া, সোলেমান ভূঁইয়া সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। ওই সময় পেশাদার মাদক ব্যবসায়ি মোঃ নজরুল ইসলাম প্রকাশ নজিরকে (৩০) ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ বিষয়ে থানার মামলা নং-২৭, তাং-২৬/০৫/১৮ইং।

একই দিন পৌর শহরের সাহাপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভূক্ত পেশাদার মাদক ব্যবসায়ি মোঃ শাহআলমকে (৪৫) ১০ পিস ইয়াবা সহ আটক করা হয়। এ বিষয়ে থানার মামলা নং-২৬, তাং-২৬/০৫/১৮ইং।

এছাড়া বৃহস্পতিবার রাতে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ শেখ রাসেলের নেতৃত্বে উপজেলার চিতোষী পূর্ব ও পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি মিঠুকে ৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।

একই দিন রাতে পৌর শহরের ঠাকুর বাজার এলাকায় থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন, কুতুব উদ্দিন লিয়ন খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামছুল আমিন সবুজ, ওমর ফারুক, সোলেমান ভূঁইয়া, আবু হানিফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিজমেহার সর্দার বাড়ির মাদক ব্যবসায়ি মোঃ মফিজুল ইসলামকে (৩০) ৮ পিস ইয়াবা সহ আটক করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে যুদ্ধে আইজিপি মহোদয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে।