মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফুুটবল এসোসিয়েশনের বিভাগীয় ও জেলা কমিটি গঠন

Muktijoddhar Kantho ১৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোহাম্মদ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম ।। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হচ্ছে।

আজ বিকেলে বন্দর নগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল সংগঠক পরিষদ এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সিটি মেয়র বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন সভাপতি আ জ ম নাছির উদ্দীন এই ঘোষণা দিয়েছেন।

একই সাথে তিনি জেলা ক্রীড়া সংগঠকদের জন্য একটি কল্যাণ ফান্ড গঠনের সিদ্ধান্তের কথাও ব্যক্ত করেন। বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশের ফুটবলকে বিশ্ব মানে উন্নীত করার লক্ষ্যে আমরা জেলা এবং বিভাগীয় পর্যায়ে সমন্বিত ভাবে কাজ করছি।এমতাবস্থায় ফুটবল নিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে নানা প্রতিকূলতা রয়েছে।তিনি বিদ্যমান সমস্যা সমাধানে জেলা ও বিভাগীয় প্রতিনিধিদেরকে লিখিত ভাবে প্রতিবেদন প্রদানের জন্য আহবান জানান।

তিনি বলেন, সকল সমস্যার দ্রুত সমাধানের ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে আলোচনায় বসা হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে ফুটবলকে তার হারানো অতীতে ফিরিয়ে নেয়া যায় সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করব। অনুষ্ঠানে সাইফ পাওয়ার টেক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন তরফদারসহ জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।